হংকংয়ে বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে মঙ্গলবার রাতে এই সংঘর্ষের সৃষ্টি হয়। খবর: বিবিসির।
বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা আইন পরিষদ ভবনের (লেগকো) একটি পার্শ্ব দরজা ভাঙতে ধাতব পদার্থ ব্যবহার করেন। পুলিশ প্রধান বিক্ষোভস্থলের একটি অংশ শান্তিপূর্ণভাবে অপসারণ করার পর এ সংঘর্ষ হল।
রাজনৈতিক সংস্কার তথা পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীসহ হংকংয়ে বিক্ষোভকারীরা আট সপ্তাহেরর বেশি সময় ধরে দেশটির তিনটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে রেখেছেন।
কিছু মুখোশধারী তরুণ বিক্ষোভকারীরা রাত একটার পর পাল্টামেন্টের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন। তাদের মধ্যে কেউ কেউ ভেতরে প্রবেশ করতে সক্ষম হন বলে খবর পাওয়া গেছে।
IMG0
বিক্ষোভকারীরা রাতভর কয়েকবার ভবনে ঢোকার চেষ্টা করে। তবে বুধবার দিনের শুরুতে তারা পিছু হটে।
ডেমোক্রেটিক আইনপ্রণেতা ফার্নান্দো চেয়াং বলেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। আন্দোলন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলছে।
পুলিশ জানায়, সংঘর্ষের সময় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া চার জনকে গ্রেফতার করা হয়েছে।
