সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ২০:০৫
 
উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের জের ধরে সুনামগঞ্জে তাহিরপুর ও দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
 
সংঘর্ষ  থামাতে পুলিশ অন্তত ৬০ রাউন্ড গুলি, ১০ রাউন্ড টিয়ারশেল ছুড়েছে। তাহিরপুর থেকে দুই এবং দক্ষিণ সুনামঞ্জ থেকে বিএনপির ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
 
দলীয় সূত্র জানায়, বুধবার বিকাল ৪টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে নবগঠিত আহ্বায়ক কমিটির পদবঞ্চিত সাবেক উপজেলা সভাপতি আনসার উদ্দিন সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মধ্যবাজার অতিক্রম করার সময় নতুন কমিটির আহ্বায়ক ফারুক আহমদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬ নেতা-কর্মী আহত হন বলে স্থানীরা জানান।
 
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ৫০ রাউন্ড রাবার বুলেট  ও ১০ রাউন্ড টিয়ারসেল ছুড়েছে। এসময় তিন জনকে আটক করার কথা জানান তিনি।
 
এদিকে, একই সময়ে বিএনপির পদবঞ্চিত সাবকে উপজেলা চেয়ারম্যান আনিসুল হকের সমর্থকরা তাহিরপুর উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করলে নবগঠিত কমিটির সদস্য সচিব কামরুজ্জামান কারুল সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
 
তাহিরপুর থানার ওসি আনিছুর রহমান খান জানান, ১০ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে পুরিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষস্থল থেকে তিন বিএনপি কর্মীকে আটক করা কথা জানান তিনি।
 
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুরন অর রশিদ জানান, তাহিপুর ও দক্ষিণ সুনামগঞ্জের পাগলাবাজাওে  পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি|