মুন্সীগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ২০:১২
 
মুন্সীগঞ্জে শহরের গনকপাড়া মিলনক্লাবের কাছে বুধবার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশ নয় রাউন্ডগুলি ও প্রায় এক কেজিগাজা ও একটি খেলনা পিস্তলসহ কানা সুমন (২৭),জুয়েল (২৬)  ও শাহীনকে (৪২) গ্রেপ্তার করেছে।  গুলিতে আহত পুলিশ কনস্টেবল জিয়াউর রহমানকে (২৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুলিশ গনকপাড়া মিলনক্লাবের কাছে কানা সুমনের ভাড়া বাড়িতে  কানা সুমন ও জুয়েলসহ সঙ্গীরা মাদক সেবনের সময় পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গোলাগুলির একপর্যায়ে পুলিশ কানা সুমন ও জুয়েলকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ওই ঘর তল্লাশি করে ৯ রাউন্ড বন্দুকের গুলি, প্রায় এক কেজি গাজা ও একটি খেলনা পিস্তল জব্দ করেছে। এরপর পার্শ্ববর্তী মধ্য কোটগাও এলাকায় কানা সুমনের বাড়ি থেকে শাহীনকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ওসি আবুল খায়ের ফকির জানান, মাদক সেবনের সময় পুলিশের সঙ্গে গোলাগুলি একপর্যায়ে পুলিশ কানা সুমন ও জুয়েলকে গ্রেপ্তার করলে তাদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে। পুলিশ এসময় কয়েকরাউন্ড গুলিছুড়লে তারা পালিয়ে যায়। 
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকান্ডসহ  থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে গুলিউদ্ধার করতে পারলেও অস্ত্র  উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যে খেলনা পিস্তলটি জব্দ করা  দিয়ে তারা মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করতো। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।