টাঙ্গাইলের সখীপুরে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলায় শিশুটির নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির পারিবার সূত্র জানায়, প্রতিবেশী আবদুর রশিদের ছেলে সুজন মিয়া (১৮) মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বাড়িতে লোকজন না থাকার সুযোগে ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটি কান্নাকাটি শুরু করলে সুজন পালিয়ে যায়। শিশুটির বাবা বাড়ি ফিরে রক্তাক্ত অবস্থায় তাকে সখীপুর হাসপাতালে নিয়ে যান।
পরে চিকিৎসক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে চিকিৎসক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে ধরতে বুধবার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান চলেছে। এ ঘটনায় অভিযুক্ত সুজনের বন্ধু বুড়িরচালা গ্রামের আবু সাঈদের ছেলে উজ্জ্বল মিয়াকে পুলিশ গতকাল বুধবার আটক করেছে। শিশুটির বাবা গতকাল বিকেলে বলেন, মেয়েটি শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসক তাঁকে জানিয়েছেন। তিনি সুজনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
