মেঘনা পেট্রোলিয়াম ও এনভয় টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৯:৪২
 
 
 
 
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালাফন খাতের মেঘনা পেট্রোলিয়ামের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ৯৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এ সংক্রান্ত রেকর্ড  ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ দশমিক ৯৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৭০ দশমিক ৭৮ টাকা।
এ ছাড়া, বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশের মধ্যে ১২ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। এ সংক্রান্ত  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর। এ অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ দশমিক ২১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ৩৮ দশমিক ৪৩ টাকা।