নরসিংদীতে এক যুবককে হত্যা

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ০৩:৩২

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে নরসিংদী শহরের দত্তপাড়া শ্মশানঘাট এলাকায় স্বপন মিয়া (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্বপন পশ্চিম দত্তপাড়া এলাকার ওমর আলী মিয়ার ছেলে।

সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাক সরকার বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে স্বপনকে কুপিয়ে হত্যা করেছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।