গোসল করতে গিয়ে হঠাৎ করেই নারী আবিষ্কার করেন তার বাথরুমের জানলায় উঁকি দিচ্ছে একটি মোবাইন ফোন। সহজেই তিনি বুঝতে পারেন তার গোসলের দৃশ্যের ভিডিও তোলার জন্যই ওই জায়গায় রাখা হয়েছিল মোবাইলটি। ঘটনাটি ঘটেছে ভারতের থানে অঞ্চলে।
ভারতের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর বক্তব্য অনুযায়ী, তিনি সঙ্গে সঙ্গে তার স্বামীকে ডাকেন। তার স্বামী মোবাইলটি হাতে নিয়ে করে জানলা দিয়ে দেখতে পান এক ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। তাদের হইচই শুনে প্রতিবেশীরা ওই ব্যক্তিকে ধাওয়া করে ধরে ফেলেন।
আরো পড়ুন: মিন্টো রোডে ভাদাইমার তিনজনকে জিজ্ঞাসাবাদ পুলিশের
দেখা যায়, সে ওই বিল্ডিংয়েরই বাসিন্দা অবিনাশকুমার যাদব। ৩৪ বছর বয়স্ক অবিনাশ এলাকায় ‘ভাল ছেলে’ হিসেবেই পরিচিত। তিনি বম্বে আইআইটি-তে উচ্চতর স্তরের শিক্ষার্থী। অবিনাশের মোবাইল থেকে আরও অনেক ভিডিও ক্লিপ পাওয়া গিয়েছে, যার অধিকাংশই এই বিল্ডিং বা আশেপাশের এলাকার মহিলাদের বিস্রস্ত অবস্থার ভিডিও।
নারীর অভিযোগ পেয়ে অবিনাশকে গ্রেফতার করে কপূরবাওডি থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। আইআইটি-র ছাত্র অবিনাশের এই কীর্তিতে স্তম্ভিত প্রতিবেশীরা।
ইত্তেফাক/বিএএফ
