বঙ্গোপসাগরের বাংলাদেশ সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় দুইটি ফিসিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার দুপুরে নৌবাহিনীর টহল জাহাজ বিএনএস মেঘনা মংলা বন্দরে ১৫০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের জলসীমার সুন্দরবন উপকূলে প্রবেশ করে মাছ শিকারের সময় ওই ভারতীয় জেলেদের আটক করে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ সূত্র শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে।
এ নিয়ে ৮ দফায় নৌবাহিনীর হাতে ১০টি ট্রলারসহ ১৩০ জন ভারতীয় জেলে আটক হলো। এছাড়া গত মাসে চট্রগ্রামের বঙ্গোপসাগরের উপকুল থেকে চারটি ট্রলারসহ আরও ২০ শ্রীলংকান জেলেকে নৌবাহিনী সদস্যরা আটক করে।
