ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ০০:১২

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বরিশাল নগরীতে সিঅ্যান্ডবি সড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নগরীর ১৩নং ওয়ার্ড সিকদারপাড়া এলাকার ইয়াসিন খানের ছেলে।

কোতয়ালী থানার এসআই গোলাম কবির বলেন, “সিঅ্যান্ডবি ১নং পুল সংলগ্ন নিরুপম ডায়াগনস্টিক সেন্টারের গলি থেকে মোটরসাইকেল চালিয়ে সিঅ্যান্ডবি সড়কে বের হন ফিরোজ। এসময় দ্রুত গতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীরা ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।