শুক্রবার গাজীপুরের বানিয়ারচালা এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় গতকাল বেলা একটার দিকে অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যক্তিগত গাড়ির আরোহী ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পেঙ্গুইনা গ্রামের এ কে এম নূরুল আমিন (৬০) নিহত এবং তাঁর ছেলে আশফাকুল ইসলাম (৩০) ও গাড়ির চালক (২৮) গুরুতর আহত হন।
