কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১১:২৮

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় ইভা (৮) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ে যাবার সময় ওই স্কুল ছাত্রী মিরপুর-ভেড়ামারা সড়কের গোবিন্দগুনিয়া জিকে ব্রিজের উপর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত ইভা গোবিন্দগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী এবং উপজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের ইয়াকুবের কন্যা। জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।