মেসি কি সত্যিই বার্সেলোনা ছাড়ছেন? নাকি বার্সেলোনার সঙ্গে কাটাবেন সারাজীবন? দুটি প্রশ্ন মাতিয়ে রেখেছে বিশ্বের ফুটবলমোদীদের। প্রিয় তারকাকে ঘিরে নানা গুঞ্জনে মেতেছেন ভক্তরাও। তবে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বেশ জোরেসোরেই মেসির বার্সা ছাড়ার খবরটি উড়িয়ে দিয়েছেন।
বার্সা প্রেসিডেন্টের বক্তব্য, ‘মেসি বার্সেলোনা ছাড়বেন না। তিনি এখানে খুশি আছেন। কিন্তু খেলাধুলা নিয়ে তিনি অনেক চাপে আছেন।’
