প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ০১:০৪

মির্জাপুর উপজেলার দক্ষিণ সোহাগপুর গ্রামের প্রবাসীর স্ত্রী ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে (২৮) পুলিশ গতকাল শনিবার রাতে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী অফিসার শ্যামল কুমার দত্ত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মগোপনে থাকার ৪৮ দিন পর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ রাতে জানান, প্রধান আসামি জাহাঙ্গীর ছদ্মবেশে গতকাল নিজ বাড়ি দক্ষিণ সোহাগপুর গ্রামে আসে। খবর পেয়ে থানার পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল রাতে বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, নাবালিকা মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে গত কোরবানী ঈদের পরের রাতে প্রবাসী মজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম ও তিন মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়।