কুমিল্লায় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি। রবিবার এসব মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও অন্যান্য মালামাল কুমিল্লা কাস্টমসে জমা করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোটবাড়ীস্থ ১০ বিজিবি’র বিশেষ টহল দল রবিবার সকালে নগরীর মোগলটুলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৯ হাজার ৮৬০টি ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট ও ১ লাখ ৩ হাজার ৩১০টি সেরিডন ট্যাবলেট আটক করা হয়। এছাড়া সীমান্তের একাধিক এলাকা থেকে ভারতীয় হুইস্কি, বিয়ার, বিভিন্ন প্রকার কসমেটিকস ও গার্মেন্টস সামগ্রী আটক করা হয়।
১০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জাকির হোসেন জানান, আটককৃত মাদকদ্রব্য ও মালামালের মূল্য ৪৭ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা।
