সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে বর্তমান সরকার কাজ করছে। দুর্ঘটনা সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি রবিবার বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন কালে একথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপি, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও নগর আয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আফজালুল করিমসহ প্রশাসনের কর্তা ব্যাক্তিগণ এসময়ে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের চেয়ে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে সড়ক পথে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এক সময় দেশের সবচেয়ে সুন্দর নগরী ছিল বরিশাল। এখন ইজিবাইক এই শহর দখল করে নিয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, যান্ত্রিক যানবাহনের লাইসেন্স দেয়ার কথা বিআরটিএ’র। কিন্তু সিটি কর্পোরেশন কিভাবে এসব লাইসেন্স দিচ্ছে সেটি দেখতে হবে।
বরিশাল-ঢাকা মহাসড়কে চার লেনের বিষয়ে তিনি বলেন, পদ্মা সেতু নির্মিত হলে ফোর লেনের কাজ এগিয়ে যাবে। পায়রা সমুদ্র বন্দরের উন্নতির পাশাশপাশি অনান্য সড়কের কাজও সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন।
