ল্যাব, বকেয়া বেতন ও পদমর্যাদাসহ প্রাপ্য সুবিধাদি প্রদানের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে প্রশাসনিক ভবনে তালা, অবস্থান-প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। ত্রি-মুখী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় ভর্তি পরীক্ষা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভর্তিচ্ছুক লাখ লাখ শিক্ষার্থী চরম হতাশার মধ্যে রয়েছেন।
