রোববার দুপুরে মানিকগঞ্জে যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পথচারীসহ কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
দলের কয়েকজন নেতা-কর্মী সূ্ত্রে জানা গেছে, গত ১ অক্টোবর জেলা যুবলীগের এক জরুরি সভা হয়। সভায় সংগঠনের বিধিবহির্ভূত কাজ করার অভিযোগে জেলা যুবলীগের সহসভাপতি আবু বকর সিদ্দিক খান ওরফে তুষারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তাঁর দলীয় পদ সাময়িকভাবে স্থগিত করা হয়। এ ছাড়া সাত দিনের মধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি নোটিশের কোনো জবাব না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।
গতকাল দুপুর ১২টার দিকে আবু বকরের সমর্থকেরা শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ (বিজয়মেলা মাঠ) থেকে শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল বের করেন । এ সময় জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা, সাধারণ সম্পাদক তামজিদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবুল বাশারের নেতৃত্ব জেলা যুবলীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ওই মিছিলে ধাওয়া করেন। এর পরই দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।