নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী নজরুল ইসলাম হত্যা মামলায় রানা মিয়া ও মোসলেমউদ্দিন নামের দুই জনকে মৃত্যুদণ্ড ও আমির হোসেন নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আড়াই লাখ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সোমবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-প্রথম আদালত’র বিচারক মামুনুর রশিদ এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছে। এদের বাড়ি বন্দর উপজেলায়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি এম এ রহিম জানান, ২০১১ সালের ২২ অক্টোবর ব্যবসা-সংক্রান্ত ও টাকা পয়সার বিরোধকে কেন্দ্র করে দণ্ডপ্রাপ্ত ওই তিন জন পরিকল্পিতভাবে নজরুল ইসলামকে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা করে। এ মামলায় গ্রেফতার হওয়ার পর দণ্ডপ্রাপ্তরা আদালতে জবানবন্দি দিয়েছিল।
