গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে জেলা পুলিশ সুপারের নির্দেশে রবিবার রাতে তাকে গোবিন্দগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দায়িত্ব পালনকালে এএসআই জাকিরুল ইসলাম জনৈক প্রধান বিচারিক হাকিমের সাথে অসদাচারণ করেন। এ কারণে পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন রবিবার বিকালে তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।
