ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ লোহাগাড়া বাজার এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে নূর মোহাম্মদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার ভোমড়াদহ দাঙ্গীপাড়া এলাকায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতেশাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোহাগাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। লাশটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে।’
তিনি আরো জানান, ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে গেছে।
