সোমবার ভোলার চরফ্যাশন মহাসড়কে লালমোহন উপজেলার সাদাপোল এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২২ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন পাটোয়ারী (৬০) । তাঁর বাড়ি জেলার তজুমদ্দিন উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সকালে যাত্রীবাহী একটি বাস ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে চরফ্যাশন উপজেলা শহরের উদ্দেশে ছেড়ে যায়। পরে সাদাপোল এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, বাসের কাউকে আটক করা সম্ভব হয়নি। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
