আজ মঙ্গলবার থেকে ফরিদপুরে শুরু হচ্ছে রিকশা থেকে ব্যাটারি খুলে নেওয়ার অভিযান। গতকাল সোমবার জেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ঘোষণা দেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ব্যাটারিচালিত রিকশার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন।
