টেম্পোর ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ০৪:১৮

সোমবার চট্টগ্রাম নগরের জামালখান এলাকায় রাস্তা পার হতে গিয়ে টেম্পোর ধাক্কায় নিহত হয়েছেন নুরুল করিম (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তা পার হতে গিয়ে টেম্পোর ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। তাকে আহত অবস্থায় বিকেল চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করনো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্র জানায়, নুরুল করিম সরকারি হাজি মুহাম্মদ মুহসীন কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলের নুরুল ইসলামের ছেলে। নগরের বাকলিয়া এলাকায় নুরুল ইসলাম পরিবারের সঙ্গে বসবাস করতেন।