লতিফকে যে কোনো সময় গ্রেফতার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৩:৩৯
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়ে আইনি জটিলতা নেই। এখন তাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়ে স্পিকারের অনুমতি লাগবে জানান। সোমবার সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, তার অনুমতির প্রয়োজন নেই।