পিরোজপুরের কাউখালীর বলভদধপুর এলাকা থেকে ২১কেজি ৫’শ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের শিবলিঙ্গসহ চারজনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বরিশাল র্যাব-৮ এর একটি দল মেজর আদনানের নেতৃত্বে এলাকায় বলভদধপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানকার কর্মকার বড়ির শিশির কর্মকারের বাড়ি সামনে থেকে মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন, শিশির কর্মকার (৪৮), সালাউদ্দিন চানু (৪০) বাচ্চু (৪৮) ও শামছুর রহমান (৫৩)। তাদের জিজ্ঞাসাবাদ করতে বরিশালে নেয়া হয়েছে।
