শনিবার ব্যাংক খোলা থাকবে

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ২০:০০
 
 

 
 
করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে আগামী শনিবার সরকারি ও বেসরকারি তফশিলি ব্যাংকের সব বিভাগীয় ও জেলার প্রধান-প্রধান শাখা খোলা থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, করদাতাদের আয়কর জমা দেয়ার সুবিধার্থে চালান ও পে-অর্ডারের মাধ্যমে আয়কর গ্রহণ করার জন্য সরকারি ও বেসরকারি তফশিলি ব্যাংকের সব বিভাগীয় ও জেলার প্রধান প্রধান শাখাসমূহ শনিবার খোলা থাকবে। উল্লেখ্য, দুই দফা দুই মাস সময় বাড়ানোর পর আগামী ৩০ নভেম্বর রবিবার ব্যক্তি শ্রেণির করদাতাদর আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন। আয়কর অধ্যাদেশ অনুযায়ী— প্রতিবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়।