থানা থেকে হত্যা মামলার আসামির পলায়ন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ২০:২২
 
চট্টগ্রামের লোহাগাড়া থানা হেফাজতে থাকা হত্যা মামলার রিমান্ডের আসামি নুরুল ইসলাম (৩০) সোমবার গভীর রাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। তিনি কলাউজানের আবদুল শুক্কুরের পুত্র।
জানা যায়, রবিবার বিকেলে উপজেলার লেঙ্গাপুকুর পাড় হতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর রবিবার সকালে রিমান্ডের প্রার্থনা করে মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে প্রেরণ করেন। আদালত তার রিমান্ড মঞ্জুর করলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে পুনরায় থানা হেফাজতে নিয়ে আসে। তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা হাজত থেকে হ্যান্ডকাপ পরা অবস্থায় ভিন্ন রুমে নিয়ে যান। জিজ্ঞাসাবাদের পর তাকে কক্ষে রেখে নৈশ প্রহরীদের দৃষ্টি রাখার জন্য বলা হয়। কিছুক্ষণ পর তদন্ত কর্মকর্তা দেখেন ওই কক্ষে আসামি নেই।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুরুল ইসলাম হত্যা মামলার আসামি। তাকে ধরতে অভিযান জোরদার করা হয়েছে।