আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাঙ্গামাটির বাঘাইছড়ির তালুকদারপাড়ায় পাহাড়ি দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষে শ্যামল চাকমা নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার বিকালে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কয়েক শ রাউন্ড গুলি ছোড়া হয়।
বিজিবি সূত্র জানিয়েছে— সংঘর্ষের খবর পেয়ে বিজিবির মারিশ্যা জোন কমান্ডার লে. কর্নেল রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গেলে সংঘর্ষে জড়িতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ পরিস্থিতিতে বিজিবির পক্ষ থেকেও গুলি ছোড়া হলে সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিজিবি সদস্যরা গুলিভর্তি এসএমজির একটি ম্যাগজিন, ৬৬ রাউন্ড তাজা গুলি, ৮২টি এসএমজির গুলির খোসা এবং একটি মোবাইল ফোন সেট উদ্ধার করেন। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
