৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০০:৩০

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক শিশুসহ ছয় বাংলাদেশিকে মঙ্গলবার সন্ধ্যায় ফেরত দিয়েছে বিএসএফ। বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়। এরা হলেন- মুন্সীগঞ্জের নিতাই মণ্ডলের ছেলে শিপন মণ্ডল (৩৬), শিপন মণ্ডলের স্ত্রী মালা রানী (২২), শিপনের মেয়ে অঙ্কিতা মণ্ডল (১), বাগেরহাটের জাফর শেখের স্ত্রী নাসিমা বেগম(৩৫), বাসেদ আলীর স্ত্রী সেলিনা বেগম(৩৪) ও ফিরোজ মোল্লা (৩২)।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আয়ুব হোসেন সাংবাদিকদের জানান, সোমবার রাতে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় পেট্রাপোল সীমান্ত থেকে বিএসএফ তাদের আটক করেছিল।

ছয় বাংলাদেশিকে বেনাপোল বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।