আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রধান আসামী আটক

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০০:৩৬

গত ১৬ নভেম্বর কোচিং শেষে মুন্সীগঞ্জ শহর থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কাটাখালি এলাকায় বখাটে অনিক শারমীন সুলতানা নামের এক স্কুলছাত্রীর শ্রীলতাহানির চেষ্টা করে। এ ঘটনার পর বাড়ি ফিরে শারমীন গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

শারমীনের মা রহিমা বেগম এই ঘটনা দিন বাদী হয়ে অনিককে প্রধান আসামি করে শ্লীলতাহানির চেষ্টা ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

সদর থানার এসআই মো. ফজলুর রহমান জানান, মঙ্গলবার রাতে শহরের ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে অনিককে (২০) আটক করা হয়েছে।আটক অনিক কাটাখালী গ্রামের শফিকুল ইসলাম দেওয়ানের ছেলে। বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হবে বলে জানান সদর থানার ওসি আবুল খায়ের ফকির।