লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০৯:৫২



লা লিগার সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির।  তিনদিন আগে রাউল গনসালেসের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আপোয়েলের জালে হ্যাটট্রিক করার পথে রাউল গনসালেসকে ছাড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে আপোয়েলের মাঠে হ্যাটট্রিক করার পথে প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদ ও শালকের সাবেক তারকা রাউল গনসালেসের ৭১ গোলের আগের রেকর্ড ভেঙে দেন মেসি। তারপর আরো দুই গোল করে বুঝিয়ে দেন লা লিগার মতো ইউরোপের ক্লাব পর্যায়ের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায়ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি অন্যদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারেন তিনি।