জিম্বাবুয়ের লক্ষ্য ২৯৮ রান

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৬:৪০
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৯৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৪০ রান করে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। মাসাকাদজার বলে ও এনামুলের ব্যাটিংয়ে প্রথম রান নিতে তেমন সমস্যা না হলেও দ্বিতীয় রান নিতে গিয়ে বিপাকে পড়তে হয় তামিমকে। রান নেয়া সম্পূর্ণ করার অল্প কিছুদূর আগেই ব্যাট রেখে লাফ দেন তামিম। তার পা লাইনের ভেতরের মাটিতে ছোঁয়ার আগেই টেইলরের ছুড়ে দেয়া বল স্ট্যাম্পে লাগিয়ে দেন মাসাকাদজা। ব্যক্তিগত ১৫ রান করে মাসাকাদজার বলে ও মারুমার ক্যাচে আউট হন মুমিনুল হক। শতক থেকে মাত্র ৫ রান দূরে থাকা এনামুল বিদায় (৯৫) নেন কামুনগোজির বলে ও মাসাকাদজার ক্যাচে। সাকিব (৪০) আউট হন পানিয়াঙ্গারার বলে ও চিগুম্বুরার ক্যাচে। ব্যক্তিগত ৩৩ রান করা মুশফিককেও বোল্ড করেন পানিয়াঙ্গারা। দলীয় ২৯০ রানের মাথায় মাদজিভার বলে ও মারুমার ক্যাচে আউট হন সাব্বির হোসেন (২২)। এছাড়া মাঠে নেমে মাহমুদুল্লাহ ৩৩ ও মাশরাফি ২ রানে অপরাজিত আছেন।