পাবনার সাঁথিয়া থানা পুলিশ তিন ডাকাতকে গ্রেফতার করেছে। এরা হলো, উপজেলার তলট গ্রামের মিন্টু (৩০) একই গ্রামের বাছেদ (৩৫) ও পার্শ্ববর্তী বেড়া উপজেলার হাতি গাড়া গ্রামের খলিল ( ২২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ১০/১৫ জনের একদল ডাকাত ঢাকাÑপাবনা মহাসড়কের সাঁথিয়ার পুন্ডরিয়ার ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ডাকাতকে গ্রেফতার করে। বাকীরা পালিয়ে যায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা আন্ত: জেলা মহাসড়কে ডাকাতির সক্রিয় সদস্য।
