ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল বাজারে রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, বুধবার সকাল ১১টা পর্যন্ত রফিকুল দোকান না খোলায় বাজারের লোকজনের সন্দেহ হয়। তখন তারা সন্দেহবশত দোকানের ভেতরে উঁকি দিয়ে দোকাঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো রফিকুলের ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বাজারের অন্যান্য ব্যবসায়ী জানান, দীর্ঘ ১৫ বছর ধরে তিনি দোকানে রাত্রী যাপন করতেন এবং প্রতিদিন ভোরে দোকান খুলতেন। মনিহারি দোকানদার রফিকুলের বাড়ি উপজেলার সিংরইল ইউনিয়নের আগপাড়া গ্রামে। তাঁর বাবার নাম কাঞ্চন মিয়া। ব্যক্তিগত জীবনে রফিকুল অবিবাহিত তবে তাঁর আত্মহত্যার কারণ জানা যায়নি।
