আশুগঞ্জে ১৪‘শ পিছ ইয়াবাসহ নারী গ্রেফতার

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৬:০৯
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিটাগাং মেইল ট্রেনে অভিযান চালিয়ে ১৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নুরজাহান ওরফে পিয়ারা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে র‌্যাবের একটি দল চিটাগাং মেইল ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেনের যাত্রী নুরজাহান ওরফে পিয়ারা বেগম (৫৫) কাছে থাকা হাত ব্যাগে তল্লাশি চালিয়ে ১৪‘শ পিচ ইয়াবা ট্যাবলেট ও তার ব্যবহৃত মাইক্রম্যাক্স মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়। নুরজাহান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে আখাউড়া রেলওয়ো থানায় মামলা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ টাকা।