ঝিনাইদহের শৈলকুপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে রতœাট গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, মঙ্গলাবার রাতে কোনো এক সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
