মদনে পিএসসি পরীক্ষার্থী অপহরণ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৬:৪৮
নেত্রকোনার মদনে এক পিএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার ফতেপুর এস.এস.সি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে অপহরণ করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় দেওসহিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা শেষে বের হলে রাজি গ্রামের তুলক মিয়ার ছেলে হলুদ মিয়া (২৭) অপহরণ করে নিয়ে যায়।
ফতেপুর এস.এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক ও কেন্দ্র সচিব শাজাহান মিয়া জানান, পরীা শেষে মেয়েটি হল থেকে বের হলে এক বখাটে যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে মদন থানার ওসি এস এম মফিজুল ইসলাম জানান, এই ধরনের ঘটনার একটি সংবাদ পেয়েছি তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।