৮.৭৫ সেকেন্ডে রুবিক্স কিউব সমাধান করে কিশোরের বিশ্বরেকর্ড

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ১৯:১০
এক হাত ব্যবহার করে রুবিক্স কিউবের সমাধান করে বিশ্বরেকর্ড গড়েছেন ১৬ বছর বয়সী কানাডার কিশোর এনটইন ক্যানটিন। এ জন্য সে সময় নিয়েছে মাত্র ৮.৭৫ সেকেন্ড। এর আগে সে নিজেই ১২.৫৬ সেকেন্ডে সমাধান করে রেকর্ড গড়েছিল। রুবিক্স কিউবের বিশ্ব প্রতিযোগিতা টরেন্টো ওপেন-২০১৪ তে এবার নিজেই নিজের রেকর্ড ভাঙল। প্রতিযোগিতার একটি ভিডিও ইতিমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে যেখানে এনটইনকে ৮.৭৫ সেকেন্ডে রুবিক্স কিউব সমাধান করতে দেখা যাচ্ছে।