ময়মনসিংহে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ২০:৪৭



ময়মনসিংহে আব্দুল হালিম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বেলা তিনটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জহিরুল কবীর এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আসকর আলী, সাহাব উদ্দিন ও তুলা মিয়া। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- রুবেল মিয়া, আব্দুস সাত্তার, সুরুজ্জামান, আবু বাক্কার ও আতাব উদ্দিন।