মানবদেহে ইবোলা প্রতিরোধক একটি টিকার সফল পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে গবেষকরা। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
গবেষকরা জানিয়েছেন, যে প্রতিষেধক টিকাটি মানুষের ওপর পরীক্ষা চলছিল সেটিকে তাদের নিরাপদ বলে মনে হচ্ছে। এই টিকা ব্যবহারের পর শরীরের রোগ প্রতিরোধ মতা ইবোলা ভাইরাসকে শনাক্ত করে তা মোকাবেলা করতে পারবে বলে তারা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ বলছে, তাদের গবেষণাগারে ২০ জন মানবদেহের ওপর এই টিকার পরীক্ষাকরা হয়। তাদের শরীরে টিকাটি দেবার পর শরীরের রোগ প্রতিরোধ মতা ইবোলা ভাইরাস শনাক্ত করতে পেরেছে। টিকাটি ব্যবহারে আপাতত অন্য কোন ধরণের পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়নি।
একটি সফল প্রতিষেধক আবিষ্কারে এই বিষয়গুলিই প্রথম ধাপ আর তাতে এই ধরণের ফল ব্যাপক আশার কথা বলে উল্লেখ করেছেন ঔষধ কোম্পানি গ্লাক্সো স্মিথ অ্যান্ড কাইন এর প্রধান নির্বাহী স্যার অ্যান্ড্রু উইটি।
তিনি বলেছেন, আমি মনে করি এটি একটি খুবই উৎসাহব্যঞ্জক প্রাথমিক ইঙ্গিত। এটিকে অবশ্যই একটি আশার আলো বলতে হবে।
পশ্চিম আফ্রিকায় ইবোলার ভয়াবহ মহামারি দেখা দেবার পর ইবোলার একটি প্রতিষেধক তৈরিতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছিল। সেটিকে অন্তত ২০১৫ এর মধ্যে সফল পরীক্ষার পর বাজারে নিয়ে আশা যায় কিনা সে নিয়ে জোরের সাথে কাজ চলছিল।
গবেষকরা বলছেন, যদি আরো পরীক্ষায় একই ধরনের সফলতা দেখা যায় তাহলে এই টিকা জানুয়ারির মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলা রোগীদের সেবা দানকারী কয়েক হাজার স্বাস্থ্য কর্মীদের দেয়া হবে।
২০১৫-এর মাঝামাঝি এই টিকা বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার চেষ্টা করা হবে বললেন স্যার উইটি। আরো পরীায় টিকাটি যদি পুরো সফল হয় তাহলে এটির লাইসেন্স নেবার বিষয় আসবে বলে তিনি জানান। তবে তাড়াহুড়োয় যাতে মানবদেহে এটির পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি নজর এড়িয়ে না যায় সে বিষয়টিও এখন ভাবনায় থাকা দরকার বলে গবেষকরা বলছেন।
