হাত কাঁপা ব্যক্তিদের জন্য ‘স্মার্ট’ চামচ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৩:৫১
 
ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবট, ইন্টারনেট অ্যাকসেসসহ বেলুন-এরকম বিস্তৃত পরিসরে গুগল অনুসন্ধান চালিয়েছে। এবার তাদের পণ্যের তালিকায় যুক্ত করল ‘স্মার্ট’ চামচ। চামটির নাম রাখা হয়েছে লিফটওয়্যার। 
লিফটওয়্যার চামচে শত শত অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এর সেন্সর হাত কাঁপাকে শনাক্ত করে সেটির সাথে নিজেকে তাৎক্ষণিকভাবে নিজেকে সমন্বয় করতে পারে। পার্কিনসন রোগীদের জন্য এই চামচটি বিশেষ উপযোগী। এই পণ্যটি ৭৬ শতাংশ পর্যন্ত এই খাবার ছড়িয়ে পড়াকে রোধ করতে পারে।
গুগলে সহ-প্রতিষ্ঠাতা সার্জে ব্রিনসের মাসহ পার্কিনসন রোগে বিশ্বের প্রায় ১০ মিলিয়ন ব্যক্তি এই রোগে আক্রান্ত।এই সমস্যা সমাধানের জন্য গবেষণা খাতে ৫০ মিলিয়ন ডলার দান করেছেন।
স্মার্ট চামচটি বানিয়েছে লিফট ল্যাব নামে একটি প্রতিষ্ঠান। চলতি বছরের প্রথমদিকে গুগল এই প্রতিষ্ঠানটি কিনে নেয়।
২৯৫ ডলারে এই চামটি বাজারে পাওয়া যাচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান।