বগুড়ায় জামায়াতসহ ১০১ জন গ্রেফতার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৪:২৫
বগুড়া জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীসহ মোট ১০১ জনকে গ্রেফতার করেছে। 
জেলার জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) উজ্জল কুমার রায় জানান, বুধবার বেলা ১২টা হতে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত জেলার ১২টি থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১০১ জনকে গ্রেফতার করে। এরমধ্যে বগুড়া সদরে জামায়াত-শিবিরের ৩ জন নেতাকর্মীসহ ৪৫, সোনাতলায় ৫, গাবতলীতে ৫, সারিয়াকান্দিতে ১, ধুনটে ৬, শেরপুরে ৫, নন্দীগ্রামে ১, আদমদীঘিতে ৮, দুপচাঁচিয়াতে ৬, কাহালুতে ৩, শাজাহানপুরে ৬, শিবগঞ্জে ৯ এবং গোয়েন্দা পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ নিয়মিত বিভিন্ন মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।