সারারাত চেষ্টার পর ৮১ কেজির বাঘাইড় শিকার

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৮:০৪



জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা নদীতে শিকারির জালে ধরা পড়েছে ৮১ কেজি ওজনের এক বাঘাইড় মাছ। উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ ঘাট এলাকা থেকে বুধবার সারারাতের চেষ্টার পর বৃহষ্পতিবার ভোরে ঘুনি জালে মাছটি ধরা পড়ে। পরে পৌর এলাকার আরামনগর এলাকায় ৫৮ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি হয়। স্থানীয়রা ৮৩ ভাগে বন্টন করে প্রতিভাগ ৭০০ টাকায় কিনে নেয়। মাছটি দেখার জন্য উৎসুক জনতা সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকায় ভিড় জমায়।