রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক একেএম শফিউল ইসলাম হত্যায় জড়িত সন্দেহে র্যাব-পুলিশের হাতে আটক চার জনকে পুলিশ আবারো রিমান্ডে নিয়েছে। বৃহস্পতিবার শুনানি শেষে রাজশাহী মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন আক্তার র্যাবের হাতে আটক যুবদল কর্মী ইব্রাহিম খলিল টোকাই বাবুকে তিন দিনের এবং পুলিশের হাতে আটক শিবিরকর্মী জিন্নাত, আরিফন ও সাগরকে আবারো দুই দিনের পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, পুলিশের হাতে আটক আট জন এবং র্যাবের হাতে পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে। র্যাবের হাতে আটককৃতদের জবানবন্দির জন্য গত মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
গত ১৫ নভেম্বর বিকালে নগরীর চৌদ্দপাই এলাকায় শফিউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
