চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পুনর্বাসনের উদ্যোগ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ০০:১৪

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ১০ হাজার পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর বাবুল হকের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার নগরীর সরাইপাড়া ওয়ার্ডের একটি কমিউনিটি সেন্টারে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এম মনজুর আলম এ কথা বলেন।

তিনি আরো বলেন, সিটি গভর্নেন্স প্রকল্পের অধীনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাইকার মাধ্যমে এক হাজার কোটি টাকার বরাদ্দ পেয়েছে। ইতিমধ্যে নগরীতে ২২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।