বৃহস্পতিবার ভ্রম্যমাণ আদালত সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা চলাকালে ৬৫ ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদে তাঁরা জানতে পারেন, বড়হর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থীর মাধ্যমে পিএসসি পরীক্ষা দেওয়ানো হচ্ছে। এরই ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে ছয় শিক্ষককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। অভিযান পরিচালনার সময় দুইজন শিক্ষক পালিয়ে যান। পলাতক দুই শিক্ষককের বিরুদ্ধে ফৌজদারি আইনে নিয়মিত মামলা করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম।
