অবৈধ পথে ভারতে যাতায়াতের সময় শুক্রবার সকালে যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ৩৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
২৩ বিজিবি পরিচালক লে. কর্নেল আব্দুর রহিম জানান, বেশ কিছু নারী-পুরুষ বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াতের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের বাড়ী বাগেরহাট, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
