ফরিদপুর শহরে একটি নাইন এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও গান পাউডারসহ শাহিদা বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে শহরের পশ্চিম খাবাসপুর এলাকার একটি বাড়িতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে।
ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি সুনীল কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার কামাল হোসেনের বাড়ির শোকেস থেকে কাগজের প্যাকেটে রাখা পিস্তল, গুলি ও গান পাউডারসহ চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় কামাল পালিয়ে গেলেও কামালের স্ত্রী শাহিদাকে আটক করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে।
