ব্যবসায়ীর বুকে গুলি করে মোবাইল ছিনতাই

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ২১:৪৭
 
রাজশাহীতে এক ব্যবসায়ীর বুকে গুলি করে তার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে মহানগরীর ইসলামপুরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী আল আমিনকে (৩৫) গুরুতর অবস্থায় রাজশহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নগরীর খোঁজাপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
আহত ব্যবসায়ী জানান, শুক্রবার সকালে তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বাইসাইকেলে করে নগরীর সাহেব বাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় ইসলামপুর এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা মোবাইল কেড়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তার বুকে গুলি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তার মেয়ে তাকে রামেক হাসপাতালে ভর্তি করে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।