কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষ আহত ৩

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ০০:০৯

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত তিনজন আহত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ছাত্রলীগ নেতা ইলিয়াছ হোসেনের সাথে ছাত্রলীগ নেতা বিপ্লব চন্দ্র দাসের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সময় ইলিয়াছ ও বিপ্লব আহত হয়। ইলিয়াছের সমর্থকেরা সংঘবদ্ধ হয়ে বিপ্লবের রুমে হামলা চালায় এবং মালপত্র বাহিরে ফেলে দেয়। এ সময় বিক্ষুব্ধ ইলিয়াছ সমর্থকেরা বিপ্লবের সমর্থক সজীবকে মারধর করে। এতে আহত হয় সজীব।